মালদা

পুজোর বাজার করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পরল, একই পরিবারের দুই মেয়ের পা

পুজোর বাজার করার পর ট্রেনে করে বাড়ি ফিরছিল দুই বোন। আর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই বোনই তাদের দুইটি পা খোঁয়ালো। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার এলাকার চামাগ্রাম স্টেশনে। এই দুই বোনই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রিঙ্কী মন্ডল(২২) ও সুজিতা মন্ডল(২০) এই দুই বোন বৈষ্ণবনগব থানার লক্ষীপুরের বাসিন্দা। তাঁর বাবা সুধীর মন্ডল পেশায় কৃষিজীবী তাঁরই দুই মেয়ে এরা। রিঙ্কী মন্ডল ভাগলপুর কলেজের সংস্কৃত নিয়ে পড়াশোনা করে। আর সুজিতা সাউথ মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গতকাল বর্ধমান পাসেঞ্জার ট্রেনে দুই বোন মালদা শহরে পুজোর বাজার করতে আসে। পুজোর বাজার করে বিকেলে ট্রেনে চেপেই আবার বাড়ি ফেরার সময় এই তারা এই দুর্ঘটনার কবলে পরে। পাসেঞ্জার ট্রেনটির স্টপেজ নেই চাপাগ্রাম স্টেশনে। তবুও চলন্ত  ট্রেন থেকে দুই বোন এই চামাগ্রাম স্টেশনে নামার চেষ্টা করলে পড়ে যায় ট্রেনের তলায়। আর এই দুর্ঘটনাটি  ঘটে। ঘটনার পর স্থানীয়রা দুই বোনকে আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে জানা গেছে রিঙ্কী মন্ডলের বিয়ে ঠিক হয়েছিল এবছরই। কিন্তু এরই মধ্যে এই ঘটনার ফলে মর্মাহত এই মন্ডল পরিবার।